৩১ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদসহ কার্যনির্বাহী কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক অভিনন্দন বার্তায় বলেন, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। সিলেটের সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে।
(আজকের সিলেট/৩১ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)