৩১ জুলাই ২০২৩


আর ত্রিশ দিনও সরকার ক্ষমতায় থাকতে পারবে না : মুক্তাদির

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন- এই সরকারের অধীনে যে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না তা বিশ্ববাসীর কাছে আজ প্রমানিত। সরকার পুলিশ বাহিনী এবং তাদের দলীয় সন্ত্রাসী বাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় ঠিকে থাকার দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। আর ত্রিশ দিনও এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

শনিবার রাজধানীতে অনুষ্ঠিত বিএনপির কর্মসূচিতে ‘হামলা’র প্রতিবাদে সিলেটে বিএনপির মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি েএ কথা বলেন।
সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় মহানগরের রেজিস্টারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল করে জেলা ও মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ।

বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ডা. শাহরিয়ার হোসেন চৌধুর, আবুল কাহের চৌধুরী শামিম, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক ও আব্দুল কাইয়ুম জালালী পংকী।

শেয়ার করুন