২২ জুন ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে নিখোঁজের ৩ দিনের মাথায় সারী নদীতে ভেঁসে উঠল নিখোঁজ চারিকাট ইউপির দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে (৪০) বিলালের লাশ ৷ তিনি চার সন্তানের জনক বলেও জানা গেছে।
বুধবার সকাল ১১ টায় স্থানীয় নৌকা শ্রমিকরা সারী নদীর কামরাঙ্গী স্কুল ঘাট এলাকায় একটি লাশ বস্ত্রহীন ভেঁসে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান৷
নদীর পানিতে লাশ ভেঁসে উঠার খবর পেয়ে নিখোজের পরিবার সহ এলাকাবাসী নদীর পাড়ে ছুটে আসেন এবং লাশটি বিলালের বলে সনাক্ত করেন ৷
এলাকাবাসী জানান, ১৯ জুন রবিবার রাত হতে দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে ৪ সন্তানের জনক বিলাল আহমদ (৪০) নিখোঁজ হন ৷
তবে বিবস্ত্র অবস্থায় লাশ ভোঁসে উঠায় স্থানীয় বাসিন্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুকরা বলেন বিলাল সীমান্ত চোরাচালান চক্রের নিয়মিত একজন শ্রমিক ছিলেন ৷ নিখোঁজের পর হতে স্থানীয় লোকজন মিশ্র প্রতিক্রীয় করে আসছিল ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয় ৷ পিএম রির্পোট পাওয়ার পর জানাযাবে কিভাবে তার মৃত্যু হয়েছে ৷