২৯ ডিসেম্বর ২০১৭


হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষিকা নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বালি বোঝাই মিনি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের নাম চম্পা আক্তার (২৮)। তিনি নরসিংদী জেলার রায়পুর গ্রামের বাবুল শিকদারের স্ত্রী এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহরম আলী জানান, সন্ধ্যায় কামাইছড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী চম্পা আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরো জানান, আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(আজকের সিলেট/২৯ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন