২৭ ডিসেম্বর ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:সুনামগঞ্জের মধ্যনগরে ভোটারদের নির্বিগ্নে ভোট দেয়ার আহ্বান জানিয়ে থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭শে ডিসেম্বর বুধবার বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহেষখলা বাজারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ।
এ সময় এলাকার সর্বসাধারণ ভোটারদের আগামী ৭ই জানুয়ারী স্বস্ব ভোটকেন্দ্র নির্বিগ্নে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রদান করে নাগরিক দায়িত্ব পালন করার আহ্বান জানান।নির্বাচনী মুহুর্তে কোনরকম গুজবে কান না দেয়া এবং প্রতিটি ভোটকেন্দ্রে সার্বক্ষণিক প্রশাসনিক জোরালো অবস্থান থাকবে বলে আস্বস্ত করেন।এছাড়াও মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাসী ও জঙ্গীবাদ বিরোধী, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।