১৫ নভেম্বর ২০২০


শায়েস্তাগঞ্জে ভয়াবহ আগুন, চার দোকান পুড়ে ছাই

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাছিরগঞ্জ বাজারে আগুন লেগে ৪টি দোকান পুড়ে গেছে। আগুনে একটি লেপ-তোষকের দোকান, দুটি কনফেকশনারির দোকান ও একটি আইসক্রিম ফ্যাক্টরির আংশিক পুড়ে গেছে।প্রাথমিকভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শনিবার রাতে এঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুল মালেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন