১৫ জুন ২০২২


মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত ২৩২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৩২ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জন এবং করোনায় মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১৩১ জনের । সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ পাঁচ হাজার ৫০৪ জন ।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাচ হাজার ৯৮৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাচ হাজার ৯৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪১ লাখ ৯৯ হাজার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৯২৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৪ হাজার ৬৬১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন