৬ জুন ২০২২


টিলাধসে নিহত চার জনের জানাজায় হাজারো মানুষের ঢল

শেয়ার করুন

জৈন্তাপুরে প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার সাতজনি গ্রামে টিলাধসে মাটিচাপায় প্রাণ হারানো চারজনের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সোমবার বিকেল ৩টায় চিকনাগুল শাহি ঈদগাহ মাঠে জানাজা শেষে তাদের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, তাৎক্ষণিক নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও শুকনো খাবার দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মজিবর রহমানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। এ সময় তিনি হতাহতদের দাফন ও চিকিৎসার জন্য এক লাখ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেন।

এর আগে সোমবার ভোরে পূর্ব সাতজনি গ্রামে পাহাড় ধসে মাটিচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তারা হলেন- পূর্ব সাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), তাঁর স্ত্রী মোছা. সুমি বেগম (২৬), জুবায়ের আহমদের ছেলে সাফি আহমদ (৫) এবং জুবায়ের আহমদের ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী মোছা. শামীমা বেগম (৪০)।

এ ঘটনায় আহত হন আটজন। তারা হলেন- নিহত জুবের আহমদের পিতা আব্দুল করিম (৮০), মা খয়রুন নেছা (৭৫), নিহত শামিমা বেগমের স্বামী মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২০), লুৎফা বেগম (২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) ও হাম্মাদ (৩)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন