১ নভেম্বর ২০২৩


জৈন্তাপুরে ২৫টি ভারতীয় মহিষ-গরু জব্দ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর থেকে ভারত থেকে অবৈধভাবে আসা ২১টি গরু, ৪টি মহিষ এবং এগুলো বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করেছে থানাপুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ গাড়ির চালক এবং দুই চোরাকারবারি দৌঁড়ে পালিয়ে যায়।

পলাতকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন