২৬ ডিসেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ১৯ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন পরোয়ানাভুক্ত এবং ৪ জন নিয়মিত মামলার আসামি।
সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
(আজকের সিলেট/২৬ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)