৬ জুলাই ২০২১


স্বপরিবারে করোনায় আক্রান্ত মৌলভীবাজারের ডিসি

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১লা জুলাই থেকে মৌলভীবাজারে চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সার্বক্ষণিক মাঠে ছিলেন তিনি।

ডিসি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সবার ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি।

শেয়ার করুন