৪ জুন ২০২২


নগরীতে আওয়ামিলীগের শোডাউন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে সিলেটে বিশাল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এর পর পরই সিলেটে শোডাউন করল আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

শনিবার কর্মসূচি উপলক্ষে নগরীতে ব্যাপক শোডাউন করেছে। অনেকেই মনে করছেন বিএনপির শোডাউনের পাল্টা শোডাউন এটি।

কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রেজিস্টারি মাঠে জড়ো হন। এর পর দুপুরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করে সিলেট জেলা আওয়ামী লীগ।

মিছিলে যোগ দেয়- সিলেট জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতীলীগে। মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদমিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

শেয়ার করুন