২৭ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সদস্য সাইফুদ্দিন খালেদ এর একমাত্র ছেলে সালাউদ্দিন ওমর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশের সময় সন্ধ্যায় আকস্মিকভাবে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে সালাউদ্দিন ওমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।
এক শোক বার্তায় সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের পক্ষ থেকে ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।