২৯ মে ২০২২
ডেস্ক রিপোর্ট : বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ বই এবং টেইক ব্যাক বাংলাদেশ ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে বই দুটির মোড়ক উন্মোচন করেন।
রোববার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এই অনুষ্টান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ।
সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা কেএম আহাদুস সামাদের সভাপতিত্বে ও সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হুমায়ুন কবির নয়ন।
বইটির সম্পাদনা পরিষদে রয়েছেন- পর্তুগাল বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ছায়েফ আহমেদ সুইট, জিয়া টিভির প্রতিষ্ঠাতা পরিচালক শাকের মাহমুদ, কানাডা মহিলা দলের সভাপতি নাজমা হক, যুক্তরাজ্য প্রচার দলের সভাপতি আজিজুস সামাদ, পর্তুগাল বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজ, যুক্তরাজ্য মহিলা দলের আহবায়ক ফেরদৌস রহমান ও জিয়া টিভির চেয়ারম্যান দুলাল সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক এড. আল আসলাম মুমিন, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব
মকসুদ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক এলিন শেখ, সিলেট মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক
ফাতেমা বেগম রুজি, কেন্দ্রীয় প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিলেট জেলা মহিলা দলের সহ-দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, সিলেট জেলা জাসাস এর সদস্য সচিব রায়হান হোসেন খান, সিলেট মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, সিলেট জেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।