৩০ মে ২০২২
ডেস্ক রিপোর্ট : বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীতে শোক র্যালি করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
সোমবার বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে বের হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা প্রদক্ষিণ করে আম্বরখানায় পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক মেয়র আরুফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
র্যালিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং জেলা-মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী র্যালিতে উপস্থিত ছিলেন।