২৫ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
দিরাই সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।
নিহত ব্যক্তির নাম মো. দুলাল। তিনি ওই গ্রামের আলীম উদ্দিনের ছেলে।
জানা গেছে, আরজু খাঁন ও ফিরোজ দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য নিয়ে বিরোধ লেগেই আছে। এর জেরে সকালে আরজু খাঁন ও ফিরোজের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর দু’পক্ষের লোকজনই গোলাগুলি শুরু করেন। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন। তিনি বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এএস // আতারা