২৪ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানের দক্ষ আইটি জনশক্তি গড়ার লক্ষ্যে ২০০১ সালে TEP Solutions & Consulting inc.নামে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে। ভার্জিনিয়া, নিউজার্সি, নিউ্ইর্য়ক, পেটার্সনের পর ২০১৩ সালে বাংলাদেশের সিলেটে প্রতিষ্ঠানটি শাখা অফিস স্থাপন করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ অফিস অত্যন্ত সুনামের সহিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতি প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার পক্ষ থেকে নগরীর টিলাগড়ে ছাত্র এবং এসোসিয়েটদের নিয়ে এক পার্টির আয়োজন করা হয়।
বাংলাদেশ শাখার পরিচালক জাহিদুল ইসলাম বলেন, আমরা শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে প্রশিক্ষণ দিচ্ছিনা । আমাদের আইটি প্রশিক্ষনার্থীদের দেশে এবং প্রবাসে চাকুরী পাওয়া এবং চাকুরী করতে গিয়ে যে সব সমস্যাার সম্মুখীন হন সেগুলোর সমাধানে নিরলস সহযোগীতা করে থাকি। বর্তমানে আমেরিকাতে পৃথিবীর সবচাইতে বেশী সফ্টওয়ার টেষ্টার ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে।
তিনি আরো বলেন, CCNA কোর্স প্রশিক্ষনার্থীরদের চাকুরী জীবনের বাস্তবতার দিক লক্ষ্য রেখে প্রতিটি ক্লাস হার্ডওয়ারের মাধ্যমে প্রাকটিস করানো হয়। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, কম্পিউটার হার্ডওয়ার, ইংলিশ স্পিকিং কোর্স প্রশিক্ষন দেওয়া হয়।
ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটেলের ম্যানেজার তওহিদ আকবর চৌধুরী, বাংলা লায়নের ম্যানেজার শফিকুর রহমান, হাবিব ব্যাংকের ম্যানেজার কামরুজ্জামান, মামুনর রহমান, মামুনুর রশীদ খান, শাফিন আহমদ চৌধুরী, সুমিত চৌধুরী, তাসনীম রশিদ চৌধুরী, মুহিবুর রহমান, মারজান, আকাশ, মুসাদ্দিক খান, সায়্যেদ হাসনাত আলী, বুলবুল ইসলাম, মাহফুজ নাঈম, আমিনুর রশীদ, কয়ছর আহমদ, রাহাত চৌধুরী, গাউছুল আজম, এড. ফেরদৌস আহমদ, জুলফিক্কার মাহমুদ।
(আজকের সিলেট/২৪ ডিসেম্বর/এসটি/ঘ.)