৬ জুলাই ২০২০
ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ড. এনামুল হক চৌধুরীর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
রোববার তাকে প্লাজমা দেয়া হয়েছে। এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট থেকে তাকে নিয়ে একটি আইসিইউ এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। সেখানে নিয়ে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে তার বাবা মুজিবুল হক চৌধুরী ও তার মা ফাতেমা রওশন আরা চৌধুরীও নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত বুধবার করোনার উপসর্গ নিয়ে ড. এনাম নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। নমুনা সংগ্রহের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তার শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর থেকেই তার শরীর ক্রমশ অবনতির দিকে যায়।