২৬ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : এসএমপির জালালাবাদ থানা এলাকায় আব্দুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি জালালাবাদ থানার লামা আকিলপুর গ্রামের মৃত মো. আব্দুল হাসিমের পুত্র। নিহত আব্দুর রশিদ অনেক দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।
এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার বি,এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আব্দুর রশিদের দেহ তার বসতঘরের ২য় তলায় উঠার সিঁড়ির চালাঘারের তীরের সঙ্গে ঝুলতে দেখে ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।