১৭ জুলাই ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান’এর বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে “গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে” ও “মধ্যনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ”এমন শিরোনামীয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঐ ইউপি সদস্য। সোমবার দুপুরে মধ্যনগর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই প্রতিবাদ জানান তিনি।
এছাড়াও বলেন, আমার গ্রামের প্রতিবেশী ঐ মধ্যবয়সী নারী নিকটাত্মীয়ের সাথে বিরোধিতা ও আমার ইউপি নির্বাচনের সফলতার জন্য যথেষ্ট বিরোধ রয়েছে।যা এলাকায একাধিকবার শালিশ সহ সকল শ্রেণীর লোকজন অবগত রয়েছেন। ঐদিনের ঘটনা ছিল সম্পুর্ন জামাই শ্বশুরীর সাজানো নাটকের মাধ্যমে আমার উপর হামলা করে আমাকেই ফাসানোর চেষ্টা এবং পুর্ব শত্রুতার জেরে আমার নামে মিত্যা অপবাদ রটিয়ে মামলা সহ সংবাদ মাধ্যমে বিভিন্ন মান হানিকর অপবাদ রটিয়ে হেয় প্রতিপন্ন করছে। যা সম্পুর্ন মিত্যা,ভিত্তি হীন বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি প্রকাশিত সংবাদদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সেই সাথে সংবাদ কর্মীদের সরেজমিনে তদন্ত পূর্বক সঠিক তথ্য উদঘাটনের মাধ্যমে প্রশাসনিক সহযোগিতা কামনা করছি। মধ্যনগর থানায় এবিষয়ে লিখিত অভিযোগ করেছি ঐ নারীর নামে। আমি মধ্যনগর অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে সুষ্ঠ তদন্তের দাবী জানাই। এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান দুপক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।