২৫ মে ২০২২


হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অনুমানিক বয়স ৫৫ বছব। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত তার নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার মিরপুর শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

বাহুবল থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর টু শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর এলাকার বিকাশ বিল্ডিংয়ের পাশ দিয়ে ৫০ বছর বয়সী এক লোক হেটে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর এতে করে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শেয়ার করুন