২৪ ডিসেম্বর ২০১৭


“হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলন কমিটি গঠন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুকে সভাপতি ও স্থানীয় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়কে সাধারণ সম্পাদক করে “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সিনিয়র সহ সভাপতি করা হয়েছে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানকে।

সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংগঠনের প্রথম সম্মেলন শেষে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে তিনজন এ দায়িত্ব পান। দায়িত্বপ্রাপ্ত এ তিনজন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নারী নেত্রী শীলা রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, রমেন্দ্র কুমার দে মিন্টু প্রমুখ।

(আজকের সিলেট/২৪ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন