২৩ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে এ্যাম্বুল্যান্স চাপায় আব্দুল মালিক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার সদর থানার বাউলবাগ এলাকার মৃত সোয়াব উল্লাহর পুত্র।
সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্য হয়। এর আগে গত শনিবার হাসপাতাল চত্ত্বরেই তাকে একটি এ্যাম্বুল্যান্স চাপা দিয়েছিল।
জানা যায়, হাসপাতাল চত্ত্বরে তাকে এ্যাম্বুল্যান্স চাপা দেয়ার পর তিনি ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাকে চাপা দেয়ার ঘটনায় তাৎক্ষনিকভাবে হাসপাতাল চত্ত্বরে দাঁড়িয়ে থাকা এ্যাম্বুল্যান্সগুলি সরিয়ে নেয়া হয়।
উল্লখ্য, দীর্ঘ দিন থেক হাসপাতাল চত্ত্বরে একটি চক্র অবৈধ ভাবে এ্যাম্বুল্যান্স স্ট্যান্ড বসিয়ে রেখেছ। এখানে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকেলও কর্তৃপক্ষ রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করছে।