১৮ মে ২০২২


বন্যার্থদের পাশে দুই মন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে অকাল বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। তারা বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে করে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছেই তারা চলে যান দুর্গত এলাকায়।

উল্লেখ্য, দিনভর পররাষ্ট্রমন্ত্রী ও ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার পানিতে প্লাবিত সিলেট মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

শেয়ার করুন