৫ এপ্রিল ২০২৩


দোয়ারাবাজারে চোরাকারবারি আটক : ১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় ১৯ বস্তা চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ । আটক বরজান মিয়া (৪৩) উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল উত্তরপাড়ার মৃত পাসু মিয়ার পুত্র।

এ সময় তার সহযোগী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের রতন মিয়া ওরফে মোর্শেদ আলীর পুত্র কামরুল মিয়া (২২) পালিয়ে যায় বরে জানিয়েছে পুলিশ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা রুজু করে আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন