৪ নভেম্বর ২০২২


মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস উদযাপন

শেয়ার করুন

মধ্যনগর (প্রতিনিধি) সুনামগঞ্জ: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ম বারের মতো মধ্যনগর জাতীয় সংবিধান দিবস উদযাপন হয়েছে।

১৯৭২ সালের ৪ঠা নভেম্বর বাংলাদেশের সাংবিধানিক কার্যক্রম যাত্রা শুরু করে।তারই ধারাবাহিকতায় মধ্যনগর উপনির্বাহী কর্মকর্তা মোঃনাহিদ হাসান খান’র সভাপতিত্বে উপজেলার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনায় বাংলাদেশের সংবিধান প্রণেতাগনদের স্মরণে ১মিনিট নিবরবতা পালন করেন উপস্থিত সুধীজন।এছাড়াও বাংলাদেশে সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উত্থাপিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যক্ষ রমাপদ চক্রবর্ত্রী, আওয়ামীলীগের শ্রমসম্পাদক উপানন্দ সরকার, অধ্যাপক সুজন সরকার, সহকারী শিক্ষক স্বপন কানু, সমীরণ সরকার, তিতাস রায়, এসআই শামীম আহম্মেদ।

শেয়ার করুন