২৩ ডিসেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির কর্মীসভা ২৮ ডিসেম্বর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ কর্মীসভাকে ‘গুরুত্বপূর্ণ’ বলছে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মীসভাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে।
কর্মীসভার সমন্বয়কারী হিসেবে আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
(আজকের সিলেট/২৩ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)