৫ নভেম্বর ২০২০


ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত আব্দুল বারেকের বাড়ি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামে।

বুধবার রাতে পালবাড়ি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন