১১ অক্টোবর ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।
মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপের বাইরে এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে। পূজা মণ্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান বলেন, ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে এবার ১২০টি পূজা মণ্ডপে ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে এবার প্রধানমন্ত্রীর উপহার শিগগিরই পৌঁছে দেওয়া হবে। যেকোনো বিষয়ে সর্বক্ষণ আমাকে ফোন দিবেন। আমি আপনাদের পূজা মণ্ডপে চলে যাব। সিসিটিভি (আইপি) ক্যামেরা পূজা মণ্ডপে স্থাপন করবেন। এ বিষয়ে আমাদের সব সহযোগিতা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, মাধবপুর থানার ওসি(তদন্ত) আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, সাবেক ভাইস-চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাসুদ খাঁন, মাহবুবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম,সৈয়দ সোহেল, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী প্রমুখ।