১৪ মে ২০২২


গোলাপগঞ্জে টিলা ধ্বসে প্রাণ হারালেন এনজিও কর্মী

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে টিলা ধ্বসে ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন অপু পাল নামে এক এনজিও কর্মী। তিনি উপজেলার লক্ষনাবন্দ ইউপির চক্রবর্তী গ্রামের ডা. নকুল পালের ছেলে ও নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সাবেক শিক্ষক। বর্তমানে বেসরকারি সংস্থা আশা তে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোর রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, তাদের বসতঘরের পাশেই টিলা রয়েছে। গত দুদিনের অব্যাহত বৃষ্টিতে শনিবার ভোর রাতে টিলা ধ্বসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে মাটি চাপা পড়ে ঘুমের মধ্যেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে তাদের করা হলেও তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার ছোট ভাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন