২৫ অক্টোবর ২০২২


সিলেটে শীতের আগমনী বার্তা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় সিলেটে দেখা মিলছে শীতের আগমনী বার্তা। ঘূর্ণিঝড়ের প্রভাবে হিম বাতাসের কারণে জনজীবনে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটে সোমবার ও মঙ্গলবার দিনে যানচলাচলও ছিল সীমিত।

মঙ্গলবার গুড়ি গুড়ি বৃষ্টি ছিল সিলেটজুড়ে। হালকা শীতের আবহে ছুঁয়েছে সিলেট। মঙ্গলবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির প্রভাবে এ অঞ্চলে সারাদিন সুর্যের দেখা মিলেনি। এছাড়াও মাঝেমধ্যে বৃষ্টি ও বাতাসের গতিবেগ পরিবর্তিত হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের সূত্র মতে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। একই সাথে তাপমাত্রাও কমেছে। বুধবার সিলেট অঞ্চলে একই অবস্থা থাকতে পারে।

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সিলেটের আবহাওয়া অফিসের সূত্র মতে আকাশ মেঘাচ্ছন্ন, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫% এবং রাতে ৯৯% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন