২১ ডিসেম্বর ২০১৭
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেখ জামাল আহমদ খলকুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তারে স্বপদে বহাল করা হয়েছে।
বৃহষ্পতিবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
(আজকের সিলেট/২১ ডিসেম্বর/ডি/এসটি/ঘ.)