২২ জুন ২০২৩


ধর্মপাশায় ব্র্যাকের শিক্ষা উপকরণ বিতরণ

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় ৬০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচি “পাশে আছি” প্রকল্পের উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ব্র্যাক ধর্মপাশা শাখা কার্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রাকের এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার,বিশেষ অতিথি হিসেবে ছিলেন নলগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ৬০ জন শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ১বক্স রং পেন্সিল, ছবি আঁকার বই ও প্রেক্টিস বুক তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন