২৬ সেপ্টেম্বর ২০২৩
কোম্পানীগঞ্জ সংবাদদাতা :
সিলেটের কোম্পানীগঞ্জে ১৩ লক্ষ ২৬ হাজার টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ চোরাচালানের সঙ্গে জড়িত ২জনকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে উপজেলার কাঁঠালবাড়ী থেকে তাদেরকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ।
আটকরা হলেন,কাঁঠালবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে রিয়াজ মিয়া (৩০) ও একই গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মো.ইসমাইল মিয়া (২৮)। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, চোরাচালান বিরোধী অভিযানে আমরা ১৩ লক্ষ্য ২৬ হাজার টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছি। এ সময় জড়িত ২জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এএস // আতারা