৬ মে ২০২২


জালালপুরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর গাঙপার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেলে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে মোগলাবাজার থানার একদল পুলিশ সন্ধ্যার পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাশটি একটু যুবকের। মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৩৫ বছর। লাশ থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছে।

শেয়ার করুন