১৪ নভেম্বর ২০২১


আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে শাবিপ্রবি চ্যাম্পিয়ন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : ‘ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি’ কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ‘IUBDC Nationals IV-2021’ এর ‘নবীন বিতার্কিক’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (এসইউডিএস)।

শনিবার রাতে এসইউডিএসের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ”SUDS-47″। ‘ইষ্ট-ওয়েষ্ট ইউনিভার্সিটি’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করে তারা।

চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন- শাবিপ্রবির ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাদমান সাকিব, ইংরেজি বিভাগের একই সেশনের শিক্ষার্থী জুমানা হাসান এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নুসরাত জাহান ওহী।

এছাড়া ডিসকর্ডের অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দল “SUDS-47” এর বিতার্কিক জুমানা হাসান।

শেয়ার করুন