৬ মে ২০২২


সিলেটের তিন ইউনিয়নে ভোট ১৫ জুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলার ২টি ও গোলাপগঞ্জ উপজেলার ১টি ইউনিয়নে আগামী ১৫ জুন ভোগগ্রহন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলি হলো- জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ও কাজলসার এবং গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জের সুলতানপুরে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না। জাকিগঞ্জের কাজলসার ইউপিতে সকল পদে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের কয়েকদিন আগে স্থগিত করার ফলে যেগুলোতে পুনরায় নির্বাচন করা হবে গোপালগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নও।

এ লক্ষ্যে ভোটগ্রহণ করতে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন