৩১ ডিসেম্বর ২০২০


জৈন্তাপুরে পাহাড় কাটার দায়ে জরিমানা

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে ৬০ ফুট উঁচু পাহাড় কাটার সময় তিনটি ট্রাক সহ এক ড্রাইভারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় টিলার মালিক শামীম আহমদকে ৪০ হাজার টাকা জরিমানা আদয় করে তিনটি ট্রাক সহ এক ড্রাইভারকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত শামীম আহমদ উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের সুনাফর আলীর ছেলে।

বুধবার গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ তাকে এই জরিমানা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পাহাড় খেকো চক্রের সদস্য পানিছড়া গ্রামের সুনাফর আলী ছেলে শামীম আহমদ, একি গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে হালিম আহমদ, শিকারখাঁ গ্রামের আবুল হাসনাতের ছেলে হবিব আহমদ, বাগেরখাল গ্রামের জবাই আহমদের ছেলে সিরাজ আহমদ উরফে রট সিরাজ, শিকারখাঁ গ্রামের আব্দুস সালামের ছেলে সাদ উদ্দিন, শিকারখাঁ গ্রামের শামছুল ইসলামের ছেলে নাজমুল আলম মিলেমিশে ৮ টি পাহাড় ও টিলা কাটছে বলে জানা যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ বলেন, পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। দীর্ঘদিন ধরে এই পাহাড় কাটছিলেন চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানিছড়া এলাকায় রাত ১ টায় ঘটনাস্থলে পৌঁছে তিনটি ট্রাক সহ এক ড্রাইভারকে আটক করি। এসময় অন্যান্য আসামীরা পালিয়ে যায়। ভবিষ্যতে পাহাড় কাটবেন না-এই মর্মে মুচলেকা দেওয়ার প্রেক্ষিতে শামীম আহদমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন