৫ মে ২০২২
মো. ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জে তেলের অবৈধ মজুদে ২ ডিলারকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা আদায় করা হয়েছে৷ দুই ডিলারের কাছথেকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় প্রসিকিউশন সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের এসআই দূর্গা কুমার দাসসহ একদল পুলিশ।
জানা যায়, উপজেলাধীন ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ বাজারের কয়েকটি গুদামে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এতে অভিযোগের পূর্ণ সত্যতা পেয়ে অবৈধভাবে তেল সহ বিভিন্ন পণ্য দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে লুকিয়ে রাখায় দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার অপরাধে মাধুরি স্টোরের মালিক পরিতোষ পাল এবং কালী এন্ড সন্স এর মালিক কাজল রায়কে ৫ হাজার করে দুই প্রতিষ্ঠান থেকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।