২৫ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি ও সড়ক দূর্ঘটনা রোধের জন্য অন্যান্য মহানগরীর মতো সিলেট মহানগরীতেও মোটরসাইকেল চালক ও পিছনের আরহীর বাধ্যতামূলক হেলমেট পরিধানের জন্য ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট কর্তৃক অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাহারুল ইসলাম তালুকদার, এসি (ট্রাফিক),মোহাম্মদ মোস্তাক আহমেদ, টিআই (প্রশাসন), জনান নীহার রঞ্জন সিংহ, টিআই, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, এর নির্দেশনায় ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়ের সার্বিক তত্বাবধানে এই কার্যক্রম মহানগরীর বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে। তাছাড়া জনসাধারণ/পথচারী, ড্রাইভার ও হেলপারবৃন্দগনকে রাস্তা পারাপারে সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া, ফুটপাত ব্যবহার করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সময় বাঁচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে গাড়ীতে না উঠা, মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী বহন না করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানো, এবং উল্টোপথে গাড়ী না চালানোর বিষয়ে নিয়মিত সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।