৪ মে ২০২২


ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন নিকোলাস পুরান। গত ২০ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কাইরন পোলার্ড। তার স্থলাভিষিক্ত হিসেবে ক্যারিবিয়ানদের নেতৃত্বে আসছেন পুরান।

মঙ্গলবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করে উইন্ডিজ ক্রিকেট।

পুরান ৩৭টি ওডিআই ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। গত বছর থেকেই পোলার্ডের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার পুরান। এবার চলতি বছরের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পূর্ণাঙ্গ মেয়াদে দুই ফরম্যাটের অধিনায়কত্ব পেলেন ২৬ বছর বয়সী এ তারকা।

শেয়ার করুন