৪ জানুয়ারি ২০২২
ওসমানীনগর প্রতিনিধি : আসন্ন ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয় দাখিলের শেষ দিনে সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ, আওয়ামীলীগের বিদ্রোহী, স্বতন্ত্র চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী সর্বমোট ৪০৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলর শেষ দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন।
এর মধ্যে সরকারদলীয় ৮জন চেয়ারম্যান প্রার্থীসহ ৮ ইউনিয়ন থেকে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ৮৮ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য ২৭৮জন প্রার্থী মোট ৪০৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
উমরপুর
উমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, আওয়ামীলীগের মনোনিত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া, স্বতন্ত্র আব্দুল হাকিম, এইচ এম রায়হান আহমদ, সুজাউর রহমান সুজা।
সাদিপুর
সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, ইউনিয়নে আওয়মীলীগ মনোনিত প্রার্থী যুক্তরাজ্য সাসেক্স যুবলীগের সভাপতি তাজপুর কলেজের সাবেক ভিপি সাহেদ আহমদ মুছা, প্রবাসী গোলাম কিবরিয়া।
পশ্চিম পৈলনপুর
পশ্চিম পৈলনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাফিজ মতিন, সালমান আহমদ।
বুরুঙ্গা
বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৭ জন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউপি যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য যুবলীগ নেতা আখলাকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শানুর মিয়া, সুরমান হোসেন, সমজুল হক, বর্তমান চেয়ারম্যান এমজি রসুল খালেক আহমদ লটই, মোজাহিদ আলী, সাজ্জাদুর রহমান।
গোয়ালাবাজার
গোয়ালাবাজার ইউনিয়নে ৪ জন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গোয়ালাবাজার ইউপি আওয়ামীলীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী পীর মজনু মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান মানিক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহিদ শেখ।
তাজপুর
তাজপুর ইউনিয়নে ৫ জন, ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তাজপুর কলেজের সাবেক ভিপি ফয়ছল হোসেন সুমন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, ইউসুফ আলী, সৈয়দ এনামুল হক পীর, বর্তমান চেয়রম্যান ইমরান রব্বানী।
দয়ামীর
দয়ামীর ইউনিয়নে ৬ জন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউপি আওয়ামীলীগের সভাপতি হিরন মিয়া, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য তাজপুর কলেজের সাবেক ভিপি যুবায়ের আহমদ শাহিন, বর্তমান চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন নুনু, উছতার মিয়া, জমির আলী।
উছমানপুর
উসমানপুর ইউনিয়নে ৫ জন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সিলেট মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ বদরুল, স্বতন্ত্র প্রার্থী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, আব্দুল্লাহ মিছবাহ, শাহ জাকির আহমদ ও মো. জোবায়ের আহমদ মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে ওসমানীনগরের ৮টি ইউপিতে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল সোমবার ৩ জানুয়ারি। বাছাই ৬ জানুয়ারী, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭-৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০-১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি, এবং ভোট গ্রহণ হবে ৩১ জানুয়ারি ২০২২। ওসমানীনগরের সব গুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের ৭৮টি ভোট কেন্দ্রে ৪২৯টি বোথে ৭৪ হাজার ৫৩৪ পুরুষ ও ৭২ হাজার ১৭০ জন নারী সহ মোট ১ লক্ষ ৪৬ হাজার ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।