৩০ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কৃতিসন্তান্, বরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট অঞ্চলে জনপ্রিয় নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ন সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ সহ প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিকবৃন্দ বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পুরণ হবার নয়। তিনি শুধু সিলেটের মানুষের প্রিয়জনই ছিলেন না, তিনি ছিলের সারাদেশের মানুষের প্রিয় নেতা। এরকম ব্যাক্তিরা ক্ষণজন্মাই হয়।