২২ জানুয়ারি ২০২২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সময় যতই গড়াচ্ছে ততই বাড়েছে মেডিক্যালের যাত্রী। অনশনের ৭১ ঘণ্টা পার হলেও তা ভঙ্গ করেননি কেউ। এতে ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই অসুস্থ হয়ে পড়ায় তাদের মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টা পর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ৯ জন মেয়ে ৭ জন ছেলে রয়েছেন। অনশনরত অস্থায় ১ জন রাগিব বারেয়া, ২ জন মাউন্ড এডোরা ১৩ জন এম এ জি ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
এদিকে, শাবিপ্রবিতে দায়িত্বপালনরত চিকিৎসক মো. মোস্তাকিম বলেন, এখানে ৭ জন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের মেডিক্যালে রেফার করা হচ্ছে। আমরা ১৫ জন চিকিৎসক তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।
এর আগে গত বুধবার বিকেল ৩টা থেকে এক দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশনে অংশ নেন। পরে বৃহস্পতিবার দুপুরে ১ জন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান।