১৭ মে ২০২৩


হবিগঞ্জে টমটম চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় ব্যাটারী চালিত টমটমরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুলাল সরকার (২৬) নামে এক চালক। নিহত দুলাল সরকার ওই গ্রামের যোগিন্দ্র সরকারের পুত্র।

বুধবার সকালে সদর উপজেলার মানিকে আব্দা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুলাল সরকার পেশায় একজন টমটম চালক। প্রতিদিনের ন্যায় সে সকালে গ্যারেজে তার টমটমটি চার্জ দিতে যায়। এসময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন