২৫ সেপ্টেম্বর ২০২২


দক্ষিণ সুরমায় ছাদ থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় বাথরুমের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে আনোয়ারুল হক আলম (৪২) নামের এক যুবলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ সুরমার গালিমপুর গ্রামের মৃত আসকন্দর আলীর পুত্র।

রোববার সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আনোয়ার বাড়ির তিন তলার ছাদে বাথরুমের পাইপ মেরামত করছিলেন। এসময় অসাবধানতা বসত পা পিছলে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন