২৭ এপ্রিল ২০২২


ঝড়-তুফানে লণ্ডভণ্ড বিশ্বনাথ!

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সারাদিন প্রচুর গরম ছিল আবহাওয়া। বিকালে আকাশটা ছিল ফর্সা। বৃষ্টির আভাস ছিল না। পবিত্র রমজান প্রায় শেষ পর্যায়ে। বাজারে দুকানপাট খোলা। ঈদ বাজারে কেনাকাটা করতে রাতভর ক্রেতাদের ভিড়। কিন্তু হঠাৎ করে এমন তাণ্ডব হবে তা কেউই কল্পনাও করতে পারেননি।

মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টা হালকা বাতাস শুরু হয়। মুহুর্তের মধ্যে ব্যাপক ঝড়ো হাওয়া শুরু হয়। দুলায় অন্ধকার বাজার এলাকা। বাতাসে মার্কেটের সাইনবোর্ড খোলে পড়তে থাকে, মানুষজন দৌড়াদৌড়ি করতে থাকেন। কিন্তু এমনটা হবে কেউই ভাবতে পারেননি। ঝড়ের তাণ্ডব দেখা দেয়। রাস্তার পাশে বেশ কিছু দুকানের টিনের চাল উড়ে চলে যায়।

বৃষ্টি থামলে এলাকায় খোজ নিলে জানা যায়। এই ঝড়ের তাণ্ডবলীলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার পাশে একাধিক গাছ রাস্তার উপর উপড়ে গিয়ে পড়ে রয়েছে।

বিশ্বনাথ উপজেলার দুএকটা এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। বেশ কিছু গ্রামের ঘরবাড়ির টিন উপড়ে নিয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে।

শেয়ার করুন