১২ নভেম্বর ২০২৩


মৌলভীবাজারে বঙ্গবন্ধু বিষয়ক ছড়াগ্রন্থের পাঠ পরিচয় অনুষ্ঠিত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ আয়োজিত ছড়াগন্থ প্রণেতা রব্বানী চৌধুরীর বঙ্গবন্ধু বিষয়ক ছড়াগ্রন্থের পাঠ পরিচয় অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে বহুমাত্রিক লেখক ও কবি আব্দুল মতিনের সভাপতিত্বে ও গৌতম বুদ্ধ পাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব কবিমঞ্চের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক কবি ড. অঞ্জন ভৌমিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, গ্রন্থের লেখক রব্বানী চৌধুরী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা বেগম,ভারতের ত্রিপুরা থেকে আগত কবি গোবিন্দ ধর, সংস্কৃতিজন অপূর্ব কান্তি ধর, লেখক ও গবেষক ড. রণজিৎ সিহ, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান, বিশ্বকবিমঞ্চের আহবায় কবি পুলক কান্তি ধর, ও কবিতা পাঠ করেন বিশ্ব কবিমঞ্চের মৌলভীবাজার জেলার সহ সাধারণ সম্পাদক কবি পলাশ দেবনাথ। অনুষ্ঠানের শুরুতে উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলার শিক্ষক প্রসাদ দাস ও রথীন্দ্র রথি।

এছাড়াও বক্তব্য রাখেন লোকগবেষক অমলেন্দু দাশ মিলন, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্, সাংবাদিক নুরুল ইসলাম সেফুল, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক মসু, অধ্যাপক হিরন্ময় দেব, আআবাউবি শিক্ষক বাবুল আহমেদ, সংগীত শিল্পী নির্বেন্দু নির্ধুত, কবি মুহিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু বিষয়ক ছড়াগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্টিত হয়।

শেয়ার করুন