২০ এপ্রিল ২০২২
আজকের সিলেট ডেস্ক : তিন দিনের সফরে চলতি মাসের ২৫ তারিখ বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। বাংলাদেশ সফরকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ও সাতক্ষীরায় যাওয়ার কথা রয়েছে।
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ঢাকা থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
কক্সবাজার থেকে ঢাকায় এসে তিনি সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখানে সুন্দরবন ভ্রমণেও যাবেন।
বাংলাদেশ সফরকালে তিনি সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ২৭ এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করবেন।
এর আগে, ২০১৭ সালে বাংলাদেশে সফরে এসেছিলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি।