২৯ অক্টোবর ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে এবং জনতার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশের আয়োজনে থানার হলরুমে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধরের সভাপতিত্বে ও দোয়ারাবাজার থানার এএসআই শরিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ, উপজেলা কমিউনিটি পুলিশং আহবায়ক আব্দুল খালেক, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজান মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা লালা মিয়া, নুরুল ইসলাম ,পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পুলিশ জনতা পরস্পর একে অপরের বন্ধু। সাধারণ জনগণ পুলিশের শত্রু নয়, সমাজকে মাদক সন্ত্রাস ইভটিজিং সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশিং সেবা সমাজের কাছে পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের সেবক বন্ধু হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাবে।